
নিজস্ব প্রতিবেদকঃ আজ হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ শাহেদ নুরুদ্দিন এর আদালত মৌলভীবাজারের কুলাউড়ার বিএনপি নেতৃবৃন্দের আগাম জামিন মন্জুর করেছেন।
জামিন শুনানী করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী আবেদ রাজা।
জামিনপ্রাপ্তরা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সুফিয়ান আহমেদ প্রিন্স, সহ-সেচ্ছাসেবক সম্পাদক সুরমান আহমদ ও কুলাউড়া সদর ইউঃ যুবদল আহ্বায়ক রাহেল মিয়া।
উল্লেখ্য, দেশব্যাপি আন্দোলনের সময় গত ১লা নভেম্বর,২৩ কুলাউড়া থানার জনৈক উপ-পুলিশ পরিদর্শক বিএনপি নেতাদের হয়রানী করার জন্য মিথ্যাভাবে কুলাউড়া থানার মামলা নং ০২(১১)২৩ ধারাঃ ১৫(৩), ২৫ডি স্পেশাল পাওয়ার এ্যাক্ট দায়ের করেন।
জামিনপ্রাপ্তদের আইনজীবী আবেদ রাজা দেশনেত্রী খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলোএবং ইতোমধ্যে ঘোষিত রায়সমূহ প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু জামিন প্রাপ্তির পর তাদের অভিনন্দন জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved