1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

৪৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৪.৩১ পিএম
  • ১৭১ Time View

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৪ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাউথইস্ট ব্যাংক, এমারেল্ড অয়েল, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ই-জেনারেশন লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সাউথইস্ট ব্যাংকের ২৫ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৬ কোটি ০৮ লাখ ২৪ হাজার টাকা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৭০ লাখ টাকা এবং ই-জেনারেশন লিমিটেডের ১ কোটি ৪৮ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ১২ লাখ ০৬ হাজার টাকা, ফাইন ফুডসের ৯২ লাখ ০৭ হাজার টাকা, পিপুলস ইন্সুরেন্সের ৬৬ লাখ ৪৬ হাজার টাকা এবং আমান কটন ফাইবার্স লিমিটেডের ৬৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com