1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩৩%

  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১.০৫ পিএম
  • ২১৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংকের পর্ষদ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বুধবার (২৭ মার্চ) বেসরকারি খাতের এ ব্যাংকটির পর্ষদ সভায় এমন প্রস্তাব করা হয়। যা আগামী ৩০ মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানায়, সমাপ্ত ২০২৩ সালে সিটি ব্যাংক ৬৩৮ কোটি টাকার কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে। এর আগের বছর মুনাফা করেছিলো ৪৭৮ কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় পরের বছর মুনাফা বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকটি আরও জানায়, এই নিট মুনাফা ঘোষণার মধ্যে দিয়ে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৯০ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী. ২০২৩ সালে ডলার সংকটের কারণে সিটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ থেকে আয় তার আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ কমেছে। তবে ব্যাংকের আমানত ব্যয় হ্রাস পাওয়া, ভাল ঋণের প্রবৃদ্ধি হওয়া, ঋণ থেকে প্রাপ্ত মুনাফার হার ঊর্ধ্বমুখী হওয়া এবং সরকারি ট্রেজারি বিল বা বন্ড থেকে মুনাফা কিছুটা বৃদ্ধির কারণে এই ব্যাংক গত বছর মোট ১ হাজার ৩৯১ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করে। যার পরিমাণ ২০২২ সালে ছিল ১ হাজার ২৩৭ কোটি টাকা। এছাড়া ২০২৩ সালে সিটি ব্যাংক ঋণের বিপরীতে মোট ২৫৬ কোটি টাকার প্রভিশন সংস্থান বাবদ ব্যয় করেছে বলেও জানায় ব্যাংকটি।

নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা হওয়ার কারণে এ ব্যাংকের রিটার্ন অন ইকুয়িটি বা শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বিপরীতে রিটার্ন পৌঁছালো ১৭ দশমিক ৭ শতাংশে। ব্যাংকটির মোট আয়ের ২৬ শতাংশই এসেছে ফি ও কমিশন থেকে। আর এই আয়ের ৪০ শতাংশই এসেছে ব্যক্তি খাত থেকে (রিটেইল, কার্ড ও ক্ষুদ্র ঋণ)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com