1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

সিএসই’র নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ২.৩০ পিএম
  • ১৮৩ Time View

দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (আইবিএ) অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান।

আগামী তিন বছর তিনি সিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষ তাকে এই নিয়োগ দিয়েছে।

এর আগে ড. রেজওয়ানুল হক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালনা পর্ষদের একজন সদস্য। এছাড়া কমিউনিটি মেডিকেল কলেজ, যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ, শেখ রাসেল নার্সিং কলেজ এবং রয়্যাল নার্সিং কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. রেজওয়ানুল হক সিএসই’র স্বতন্ত্র পরিচালক মো. সজীব হোসেনের স্থলাভিষিক্ত হলেন। নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, গত ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো।

ড. রেজওয়ানুল হক ওআইস’র আইইউটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি এবং আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com