
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বুধবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (বুধবার) হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved