পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী রোববার (২৪ মার্চ) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২০ মার্চ) কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
আর রেকর্ড ডেটের পর কোম্পানিটির লেনদেন পুনরায় চালু হবে।