ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে এদিন ৩১৯টি কোম্পানির শেয়ারদর পতনে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ দশমিক ১৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১২৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৫০ পয়েন্ট কমে ২০২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির, বিপরীতে ৩১৯ কোম্পানির দর কমেছে। আর ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।