1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারীরা আসছে আইনের আওতায়

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১১.১০ পিএম
  • ২৩৮ Time View

পুঁজিবাজারে গুজব বা অসত্য তথ্য প্রকাশের সঙ্গে জড়িত ও সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৭ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে যা প্রকৃতপক্ষে সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবারস্পেসে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্বাণী ইত্যাদিসহ যে কোনো ধরনের অসত্য তথ্য ও গুজব ছড়ানো সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজব ও অসত্য তথ্য প্রকাশ কিংবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, যারা গুজব বা অসত্য তথ্য প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com