1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১১.৫৩ এএম
  • ৯০৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। আগামী ৩ বছরের জন্য তাকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৫ মার্চ থেকে তিনি ডিএসইতে যোগদান করেছেন।

এর আগে গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দিয়েছে বিএসইসি।

বিএসইসির দেওয়া চিঠিতে বলা হয়, ডিএসইর বোর্ড ও প্রশাসন আইন-২০১৩ এর ৫ (২) ধারা অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ বছরের জন্য পুনরায় ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য তার নতুন নিয়োগ গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com