1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

নতুন বিনিয়োগকারী এসেছে ৪৩ হাজার

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২.১৭ পিএম
  • ৭৩৬ Time View

২০২৩ সালের আগস্ট মাস থেকে গত ১৪ মার্চ পর্যন্ত দেশের পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী এসেছে ৪৩ হাজার ৩৮২ জন।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ১৪ মার্চ পর্যন্ত বিনিয়োগকারীদের সক্রিয় বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ৬৩৪টিতে। যা ২০২৩ সালের ০১ আগস্ট ছিল ১৭ লাখ ৪৩ হাজার ২৫২টি।

সিডিবিএল জানায়, ২০২৩ সালের জুনের শেষে সক্রিয় বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। যা ২০২৩ সালের ৩১ জুলাই নেমে এসেছিল ১৭ লাখ ৪৩ হাজার ২৫২টিতে।

এর আগে ২০১৯ সালের জুন মাসে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২৮ লাখ ৯ হাজার ৮৫০টি। এই সময়ে আইপিও শেয়ারে আবেদন প্রক্রিয়া পরিবর্তন আসায় বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট বড় আকারে কমে যায়।

গত ৮ মাসে নতুন বিও অ্যাকাউন্ট ৪৩ হাজার ৩৮২টি বেড়ে দাঁড়ানো ১৭ লাখ ৮৬ হাজার ৬৩৪টি অ্যাকাউন্টের মধ্যে দেখা যায়, একক ব্যক্তি বিনিয়োগকারীর অ্যাকাউন্ট রয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৫৬৫টি এবং যৌথ বিনিয়োগকারীর অ্যাকাউন্ট রয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬৮৫টি। এছাড়া, দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট রয়েছে ১৭ হাজার ৩৮৪টি।

ব্যক্তি বিনিয়োগকারী ১৭ লাখ ১৩ হজাার ৮৯৯টি অ্যাকাউন্টের সঙ্গে ৫৫ হাজার ৩৫১টি অনাবাসী বাংলাদেশি বিনিয়োগকারীর অ্যাকাউন্ট রয়েছে।

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ১৩ লাখ ৩৭ হাজার ৪৫৪ জন পুরুষ বিনিয়োগকারী এবং ৪ লাখ ৩১ হাজার ৭৯৬ জন মহিলা বিনিয়োগকারী রয়েছে।

উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরে শেয়ারবাজারে প্রায় ৩৪ লাখ বিও অ্যাকাউন্ট ছিল। তখন আইপিও শেয়ারে আবদেন করার জন্য বিনিয়োগকারীরা এক নামে বহু অ্যাকাউন্ট খুলতে পারতো। এরপর যখন আইডি কার্ডের প্রচলন করা হয়, তখন বিও অ্যাকাউন্ট বড় আকারে কমে যায়। তারপর আইপিও আবেদনে যখন পর্যায়ক্রমে কড়াকড়ি আরোপ করা হয়, তখন বিও অ্যাকাউন্টও পর্যায়ক্রমে অনেক কমে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com