1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

ফের কর সুবিধা পাচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৪.২০ পিএম
  • ২৮৯ Time View

মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওপর আরোপ করা একই কর সুবিধা বহাল রাখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ গত এক যুগ আগে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে নির্ধারণ করা কর ফের বহাল থাকছে। আগামী ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত এই করহার বহাল থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গত এক যুগ আগে নির্ধারণ করা এই করহার এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

সম্প্রতি পূর্বের কর হার রাখতে কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস আবেদন করে। সংগঠনটি পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির নিমিত্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করতে অনুরোধ করেছে বলে জানা গেছে।

কোম্পানিগুলোর অনুরোধে সাড়া দিয়ে এবারও একই করহার বহাল রাখলো এনবিআর।

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের তথ্য মতে, দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা ৬৪টি। ২০১৩ সালের ২৭ নভেম্বর এসআরও এর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১০ (দশ) বৎসরের জন্য ১৫ শতাংশ নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com