1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

মাধবপুরে প্রাণ ফিরছে চায়ের রাজ্যে 

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ৩৩৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শীতের শেষে আবারো প্রাণ ফিরতে শুরু করছে উপজেলার পাঁচটি চা বাগানে ফাল্গুনের প্রথম বৃষ্টির পরে নতুন পাতা আসতে শুরু করেছে। তাই উৎপাদনে যাওয়ার জন্য চা বাগানগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শীতের শুরুতে চা বাগানের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এসময়ে চা গাছ গুলোকে ছেটে ফেলে হয়। চা বাগানের ভাষায় এটাকে বলা হয় প্রুনিং। দীর্ঘ সময় ধরে পাতা তোলার কারণে এক সময় চা পাতার মান খারাপ হয়ে যায়। শীতের শুরুতে চা গাছগুলোকে ছেঁটে দিয়ে সঠিক পরিচর্যা করলে ফাল্গুনে বৃষ্টি হওয়ার পর আবারও ভালো মানের চা পাতা পাওয়া যায়। এই পাতা থেকে উৎপাদিত হয় উন্নত মানের চা।

চা গাছে নতুন পাতা আসায় মাধবপুর উপজেলা পাঁচটি চা বাগানে তেলিয়াপাড়া চা বাগান, সুরমা চা বাগান, জগদীশপুর চা বাগান, বৈকুন্ঠপুর চা বাগান ও নোয়াপাড়া চা বাগান) শুরু হয়েছে উৎপাদনে যাওয়ার তোরজোর। চা কন্যারা নতুন পাতা তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চা কারখানার সকল যন্ত্রপাতি ঘষামাজা করে উৎপাদনে যাওয়ার উপযোগী করা হয়েছে ইতিমধ্যেই।

চলতি সপ্তাহেই বেশিরভাগ বাগান চা উৎপাদন শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দীপেন সিংহ জানান, ইতিমধ্যেই আমরা চা পাতা উত্তোলন শুরু করেছি। তবে পরিমাণে কম হওয়ায় আমাদের চা কারখানা এখনো চালু করছি না।

ন্যাশনাল টি কোম্পানির আরেকটি বাগানের কারখানায় উত্তোলিত চা পাতা পাঠানো হচ্ছে। এশিয়ার বৃহত্তর চা বাগান সুরমা’র ব্যবস্থাপক বাবুল সরকার জানান, আমরা গতকাল থেকেই চা পাতা উত্তোলন শুরু করেছি। তবে কারখানা চালু করতে আরও ২/৩ দিন সময় লাগবে। উত্তোলিত চা পাতার মান খুবই ভাল। আরো বৃষ্টি দরকার বৃষ্টি হলে ভালো মানের চা পাতা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com