1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২.৩০ পিএম
  • ৩৫৪ Time View

মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- গোল্ডেন সন লিমিটেড, এসএস স্টিল লিমিটেড ও ফাইন ফুডস।

সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে গত ১৯ ফেব্রুয়ারি গোল্ডেন সনের শেয়ার দর ছিল ১৪.৯০ টাকা। আর ১১ মার্চ কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২৩ টাকায়। ফলে এই কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর ৮.১০ টাকা বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।

এদিকে, ডিএসইতে গত ৩ মার্চ এসএস স্টিলের শেয়ার দর ছিল ১২.৯০ টাকা। আর ১২ মার্চ কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৫.৭০ টাকায়। ফলে এই কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর ২.৮০ টাকা বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।

এছাড়া ডিএসইতে গত ২০ ফেব্রুয়ারি ফাইন ফুডসের শেয়ার দর ছিল ১২৩.৭০ টাকা। আর ১১ মার্চ কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৯২ টাকায়। ফলে এই কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর ৬৮.৩০ টাকা বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com