ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির ২২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১২ মার্চ) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমান কটনের ৩ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ২ কোটি ৯১ লাখ টাকা শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা, রবি আজিয়াটার ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ০৩ লাখ ৩৯ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৪৯ লাখ ১৮ হাজার টাকা, প্রভাতি ইন্স্যুরেন্সের ৪৮ লাখ ৫৯ হাজার টাকা এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ৩৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।