
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের নিরীক্ষিত আর্থিক এবং মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে বিএসইসি।
গত ৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির প্রতিবেদন অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৬ ফেব্রুয়ারি,২০২২ সমাপ্ত হিসাব সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৯৫ পয়সা।
৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৪ পয়সা। আলোচ্য বছরে বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১৫ টাকা ৩২ পয়সা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved