1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কাজের স্বীকৃতি পেলেন স্মার্ট কর্মকর্তাগন

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২.১৫ পিএম
  • ৩০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রাতিষ্ঠানিক কাজে বিশেষ অবদান রাখা কর্মীদের সম্মানিত করলো দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টের কর্পোরেট টিমের কর্মকর্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, ডিরেক্টর-সফটওয়্যার অ্যান্ড এন্টারপ্রাইজ সল্যুশন আবু মোস্তফা চৌধুরী সুজন, ডিরেক্টর-ডিস্ট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সবসময়ই একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান। কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতাকে আমরা সবসময়ই উৎসাহিত করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায়, গত এক বছরে আমরা দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানে এবং সরকারের গুরুত্বপূর্ণ আইটি প্রজেক্টে সফলভাবে আমাদের সল্যুশন প্রয়োগ করতে সক্ষম হয়েছি। নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যেও আমরা যেভাবে সফল হয়েছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত। 

অনুষ্ঠানে ব্যক্তিগত পারফর্মেন্স এবং দলগত পারফর্মেন্সের উপর ভিত্তি করে কর্পোরেট, সল্যুশন, টেন্ডার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com