
দীর্ঘ ১ বছর ২ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সোমবার বিকাল সোয়া তিনটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ গাজীপুর জেলা-মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved