
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে
শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল জয়বাংলা চত্বর এলাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, তেল, চিনি, মুড়ি, ছোলা, আলু পেঁয়াজ।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিতি ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, দেলোয়ার হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহের, আমিনুল ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved