1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে লেনদেন ৪,০৫৩ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১.২৩ এএম
  • ১৮০ Time View

বিদায়ী সপ্তাহে (৩ মার্চ-৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচকের পতন হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন কমেছে ২২ হাজার কোটি টাকার বেশি।

ডিএসই-সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৯৫ কোটি ৭৪ লাখ টাকা বা ১ দশমিক ৫৬ শতাংশ।

সিএসইতে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৩ হাজার ০১ কোটি ৩৬ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৮৪০ কোটি ৯৫ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ১৬০ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দুই স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন কমেছে ২২ হাজার ৫৬ কোটি ১৫ লাখ টাকা।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫৩ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৫২ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪১ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১১২ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ৩২ দশমিক ৪৬ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির। আর ৩২০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আলোচ্য সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫০ পয়েন্টে। গত সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ১৭ হাজার ৯২৮ পয়েন্টে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com