1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১.২০ এএম
  • ১৮৩ Time View

বিদায়ী সপ্তাহে (৩-৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৪০১ কোম্পানির মধ্যে ৫৯টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কয়েক বছর লভ্যাংশ না দেওয়া ‘বি’ ক্যাটাগরির সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ‘বি’ ক্যাটাগরির আধিপত্য রয়েছে ৬০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্সের ২৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ০২ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা জিকিউ বলপেনের ২৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর ৩৫ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হওয়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে গোল্ডেন সন লিমিটেড।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ফাইন ফুডসের ১৩ দশমিক ১৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১০ দশমিক ০৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭ দশমিক ৬৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৭৮ শতাংশ, বিকন ফার্মার ৫ দশমিক ২৫ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৫ দশমিক ০৭ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com