1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ই-জেনারেশনের ৪৭ লাখ ৮২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০.৫৬ এএম
  • ১৬৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের ৪৭ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানির শীর্ষ চার কর্মকর্তা।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চেয়ারম্যান এসএম আশরাফুল আলম তার হাতে থাকা ই-জেনারেশনের ২ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রি করবেন। এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান তার হাতে থাকা ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

কোম্পানিটির পরিচালক এবং করপোরেট পরিচালকও একচেঞ্জকে শেয়ার বিক্রির কথা জানিয়েছেন। ডিএসইর সূত্র মতে, ই-জেনারেশনের পরিচালক সাইয়্যেদা কামরুন নাহার আহমেদ তার হাতে থাকা ৬০ লাখ ৩ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কোম্পানিটির করপোরেট পরিচালক ই-জেনারেশন সোসিং লিমিটেডের হাতে থাকা ৪০ লাখ ১৪ হাজার ৮২ শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রি করবে বলে ঢাকা স্টক একচেঞ্জকে জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক অথবা ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com