
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে কি না, সরকার সে কথা বলারও সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুবদলের নিহত দুই নেতার পরিবারকে আর্থিক সহায়তাদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।
মির্জা আব্বাস বলেন, ‘পরিকল্পনা করেই গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করেছে সরকার। মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমনটা করা হয়েছে।’
বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সরকার সে কথা বলারও সুযোগ দেয়নি বলে অভিযোগ তোলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে হাজারো পরিবারকে শেষ করা হয়েছে। এই সরকার কখনোই টিকে থাকতে পারেনি। জনরোষে বিদায় নিতে হবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved