1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ১০.৫২ এএম
  • ১৯১ Time View

বিদায়ী সপ্তাহে (২৫ ফেব্রুয়ারি-২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। সেই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে আলোচ্য সপ্তাহে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ২৪ লাখ টাকা বা ৪ দশমিক ১০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ২৯১ কোটি ২৬ লাখ ২১ হাজার ৭৯৭ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ০৪ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৪২ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ১২ দশমিক ৭৮ পয়েন্ট হারিয়েছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ০ দশমিক ৭০ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪১০ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩১টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ১৩৬টির, বিপরীতে কমেছে ২৩২ কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com