1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

৬১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৭ পিএম
  • ২৪১ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির ৬১ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ৩ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- ফাইন ফুডসের ২ কোটি ৭২ লাখ ৪২ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭০ লাখ টাকা, ফরচুন সুজের ২ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬২ লাখ ৪৩ হাজার টাকা, এস. এস. স্টিলের ১ কোটি ৯৮ লাখ ১৪ হাজার টাকা, কর্ণফূলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকা এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com