1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

দুই কোম্পানি কিনবে আলিফ ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৩ পিএম
  • ২২৪ Time View

পুঁজিবাজারে অ-তালিকাভুক্ত বস্ত্র খাতের শতভাগ রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি ‘রয়্যাল ডেনিম’ এবং ড্রেজিং প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ড্রেজিং’ নামের দুটি কোম্পানি কিনতে যাচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জানা যায়, কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিমুল ইসলামকে প্রচলিত আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বসহকারে যথাযথভাবে সম্পন্ন করে কোম্পানি দুটির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি মো. আজিমুল ইসলামকে ওই কোম্পানি দুটির সম্ভাব্যতা প্রতিবেদনসহ সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র, ক্রয়ের আনুমানিক খরচ এবং অর্থায়নের পদ্ধতি বিস্তারিতভাবে ৩০ কার্যদিবসের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে।

তবে কোম্পানি দুটি কত টাকায় বা কী চুক্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ কিনছে, তা উল্লেখ করা হয়নি।

একচেঞ্জকে আলিফ ইন্ডাস্ট্রিজ আরো জানায়, রয়্যাল ডেনিম লিমিটেডের প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার ইয়ার্ড ডেনিম প্রস্তুতের সক্ষমতা রয়েছে। কারখানাটি কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com