ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো- ইন্দো-বাংলা ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট, এক্টিভ ফাইন এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।