1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ৩৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবো সেবার অধিকার এই স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত হয়েছে, মঙ্গলবার সকালে নাগদাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও রেলি সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম ছারোয়ার , এসময় তিনি বলেন স্থানীয় সরকার দিবস পালনে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে, এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে ফলে সেবা সহজীকরণে সহায়ক হবে। ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও কর্মকর্তাদের কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে, জনসচেতনতা তৈরি ও শতভাগ উন্নয়নের মাধ্যমে ১১ নং নাগদাহ ইউনিয়ন কে জেলার মধ্যে অন্যতম ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্ন করণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ রাজু আহমেদ, ৩ নং ওয়ার্ড সদস্য মোকবুল হোসেন, ৫ নং ওয়ার্ড মেম্বার আনিছ মিয়া,৬ ওয়ার্ড সদস্য হেলাল জোয়ার্দার, মহিলা সদস্য হালিমা খাতুন, নার্গিস পারভীন, নাছিমা খাতুন, গ্রাম পুলিশের সদস্য আব্দুল ওহাব,স্বপন, রুবেল, জাহাঙ্গীর, শরিফুল ইসলাম, উদ্যোক্তা জাহিদ হাসান তামিম, রত্না খাতুন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com