1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

৮৯৮ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১০ পিএম
  • ২০৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। আজ ডিএসইতে ৮৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ (২৭ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com