1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

১২ কোটি টাকার লেনদেন এসএমই মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ২৭৪ Time View

পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৪৩ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে ১৫টির দর বেড়েছে। বাকি ৩ কোম্পানির দর আজ কমেছে।

আজ এসএমইতে ৫৩ লাখ ৬৮ হাজার ৯২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৭ লাখ ০৮ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে অরিজা এগ্রো লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৯ লাখ ৮৭ হাজার ৭২৪টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকা।

সোমবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সা।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮৪ পয়সা বা ১ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com