1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

শিলা বৃষ্টির সঙ্গে ঝড়ের আভাস

  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.০২ পিএম
  • ১৭৯ Time View

আগামী দুই দিনে দেশের সব বিভাগে বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া তৃতীয় দিন শুক্রবার চার বিভাগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

এসময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com