পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কোম্পানি ২ টির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। যার লেনদেন আজ শেষ হবে।
আর রেকর্ড ডেটের পর লেনদেন পুনরায় চালু হবে।