পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি দুটির স্পট মার্কেটের লেনদেন আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি)।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।