পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।