1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪২ এএম
  • ২৩৯ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবা।

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন পত্রে লিবিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বন্ধুপ্রতীম প্রজাতন্ত্র বাংলাদেশে পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রাপ্য আস্থা এবং নিয়োগের বিষয়টি জেনে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেছেন, ‘এই উপলক্ষে, আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার নেতৃত্বে দেশের সরকার, সম্মানিত জনগণের সাফল্য, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি।’

আবদুল হামিদ মোহাম্মাদ আল-দাবাইবা অভিনন্দনপত্রে আরও লিখেছেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আমাদের অপরিসীম গর্ব প্রকাশ করার এই সুযোগটি আমি নিতে চাই।’

তিনি এই বলে শেষ করেন, ‘আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী করার এবং আমাদের অভিন্ন স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com