
সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন কেনার হিড়িক পড়েছে। এ যেন তারার মেলা। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহীর পক্ষ থেকে মনোনয়ন নিয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। জানা যায়, মাহিয়া মাহির ফরম নাম্বার ১৬৬২।
মাহি এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ান তিনি। কিন্তু আলোর দেখা মেলেনি এই নায়িকার।
মাহি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন- অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন ও জাকিয়া মুন। সব তারকাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved