
স্টাফ রিপোর্টার: বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারের হল রুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সেমিনারে ঢাকাস্থ বিদেশি দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত/হাইকমিশনার, কমার্শিয়াল কাউন্সিলরসহ সরকারি দপ্তর সংস্থা, দেশি-বিদেশি ট্রেড প্রমোশন সংস্থার প্রতিনিধিগণ, ট্রেড এসোসিয়েশন এবং জয়েন্ট চেম্বারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved