1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

আইওএসকোর ভাইস চেয়ার পদে পুননির্বাচিত শিবলী রুবাইয়াত

  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৭ এএম
  • ১৬৫ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আর্ন্তজাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস চেয়ার পদে পুননির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি আগামী ২০২৪-২৬ সাল পর্যন্ত সময়ে উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, ২০২২-২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটিতে উক্ত পদে দায়িত্ব পালন করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্রথমবার ভাইস চেয়ার পদে তিনি চীনকে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। যা বাংলাদেশের জন্য ছিল প্রথম কোনো বড় অর্জন।

তথ্য মতে, ২০২২-২৪ সাল মেয়াদে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটিতে ভাইস চেয়ার পদে গুরুদায়িত্ব পালন করেছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এরই ধরাবাহিকতায় তার কর্মদক্ষতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও যোগ্যতাকে সম্মান জানিয়ে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির কোনো সদস্য ভাইস চেয়ার পদে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে আইওএসকো এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস চেয়ার পদে আগামী ২০২৪-২৬ সালের মেয়াদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুননির্বাচিত করেছে।

এদিকে ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর মানদণ্ডের ভিত্তিতে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এ জন্য এমএমওইউ সাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসির আবেদন অনুমোদন করেছে আইওএসসিও। এতে দেশের পুঁজিবাজার অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। ফলে বিএসইসি আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের সহযোগিতা পাওয়া ও দেওয়া, বিএসইসি আইওএসকোর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের সুযোগ লাভ এবং বিএসইসি আইওএসকোর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তারই কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারে গতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com