1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

১,৫৮০ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.১৫ পিএম
  • ২১০ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থানের সাথে সাথে লেনদেন ছাড়িয়েছে ১৫শ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১২২ কোটি ০৯ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে হয়েছে ৩৯৫ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩২১ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৮৪৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬ টির, দর কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৬১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com