1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

প্রান্তিকের তথ্য প্রকাশ করেনি মিথুন নিটিং

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৭ পিএম
  • ২৫০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেড (নতুন নাম-টয়ো নিটেক্স (সিইপিজেড) লিমিটেড) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয়/লোকসানের তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে কোম্পানির বক্তব্য হচ্ছে-

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ আছে, যার তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) কর্তৃপক্ষ কোম্পানিকে দেওয়া প্লটের বরাদ্দ ও চুক্তি বাতিল করে। এছাড়া কোম্পানির সম্পদ নিলামে তোলার নোটিস দেওয়া হয়।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। যার রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।  এই রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয়, ক্যাশ ফ্লো ও এনএভি প্রকাশ করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com