1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত

৯৭৯ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৪.৪৭ পিএম
  • ১২৬ Time View

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫৩ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৭৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে হয়েছে ৩৯৩ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৪২৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, দর কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com