1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ভাঙ্গুড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কালিমাতা মন্দিরের ৫২ বিঘা জমি দখলের অভিযোগ

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১.২৬ পিএম
  • ৩৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো (৬৫) এর বিরুদ্ধে দিলপাশার কালিমাতা মন্দিরের কয়েকটি পুকুরসহ ৫২ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে। প্রণো দিলপাশার ইউনয়িনের সাবেক ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও দিলপাশার গ্রামের মৃত নরেন্দ্রনাথ ঘোষের ছেলে।

রবিবার (২৮জানুয়ারি) এর প্রতিকার চেয়ে স্থানীয় সদগোপ যাদব সমিতি (কালিমাতা মন্দির) এর পক্ষ থেকে ২৭ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত হোসেন বরাবরে জমা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, সহকারী কমিশনার (ভুমি), ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অনুলিপি দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রী অশোক কুমার ঘোষ প্রণো তার সহোদর তপন কুমার ঘোষ কালা ও ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে সুভাষ চন্দ্র ঘোষ তিনজন মিলে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে ভায়ভীতি দেখিয়ে নিজস্ব আত্মীয় স্বজনের নাম মাত্র কমিটি করে দীর্ঘ ৪০ বছর যাবৎ ৫২ বিঘা সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে আসছেন। পাশাপাশি ওই মন্দিরের দুইটি কষ্টিপাথারের মুর্তির হদিস নেই এবং এত সম্পত্তি থাকা সত্বেও মন্দিরটি রয়েছে দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় ও গরুর গোবর রেখে নোংরা করে রেখেছে মর্মে অভিযোগে উল্লেখ করেন।

পূর্বে ও বর্তমানে তারা তিনজন মিলে উক্ত সম্পত্তির অনেকাংশই ও কালিমাতার কষ্টিপাথরের দুইটি মূর্তি বিক্রি করেছেন। এখন সমিতির সদস্যরা তাদের তিনজনের কাছে সম্পত্তির হিসাব চাইলে তারা বলেন, সম্পত্তি আমাদের নামে তোমাদের কেন আমরা হিসেব দিব। জামির দলিল দেখতে চাইলে তারা কমিটির সদস্যসহ হিন্দু সমাজের সাধারণ জনগণকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছেন। অভিযোগে আরও উল্লেখ করেন, প্রাণোরা মন্দিরের সম্পত্তি ৪০ বছরর ধরে ভোগ-দখল করে প্রচুর টাকার পাহাড় গড়েছেন। মন্দিরের এই সম্পত্তির বিষয়ে থানায় ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট কেউ অভিযোগ দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন এই প্রণো।

অভিযোগের বিষয়ে অশোক কুমার ঘোষ প্রণো বলেন, আমি দিলপাশার কালিমাতা মন্দিরের সভাপতি। মন্দিরটিতে কষ্টি পাথরের মুর্তি কখনোই ছিল না। বর্তমানে পুকুরসহ ১৫ বিঘা জমি আছে। তবে কালী মন্দিরে গোবর রাখা অন্যায় হয়েছে। এর বাইরে যা বলেছে সব মিথ্যা বলেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com