ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির মোট ২৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- খান ব্রাদার্সের ২ কোটি ১০ লাখ ৮২ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮০ লাখ, গ্রামীণফোনের ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৮৩ লাখ ২২ হাজার, এডিএন টেলিকমের ৮০ লাখ ১১ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৫ লাখ ৯৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।