1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

এনভয় টেক্সটাইলসের ইজিএম স্থগিত

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৮.২০ পিএম
  • ২১৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। আগামীকাল ২৯ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে কী কারণে ঘোষিত সময়ে ইজিএমটি হচ্ছে না তা জানা যায়নি। কোম্পানি কর্তৃপক্ষ তাদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেছে। ইজিএমের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পর্ষদ সভায় ২৯ জানুয়ারি আলোচিত ইজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল। হাইকোর্টের এক নির্দেশনা অনুসারে, কোম্পানিটিকে ইজিএমের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার আলোকে ওই ইজিএম আহ্বান করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com