
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফরচুন সুজ লিমিটেড। আজ কোম্পানিটির ১৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৯৭ লাখ ৩ হাজার ৭৮০টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১১ লাখ ৫২ হাজার ১০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৭৩ লাখ টাকা।
জেনেক্স ইনফোসিস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৫ লাখ ৩১ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ২৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো, আইপিডিসি ফিন্যান্স, ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, বিকন ফার্মা লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved