1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিডি থাই

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১.২৯ এএম
  • ২৯২ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ২০ লাখ ২৫ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৩৮ কোটি ৬৮ লাখ টাকা। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৮৬ শতাংশ অবদান বিডি থাই অ্যালুমিনিয়ামের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনের সপ্তাহজুড়ে ২৭ লাখ ৩০ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩১ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা। আর

তালিকার তৃতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের বিদায়ী সপ্তাহে ২ কোটি ৭ লাখ ৯৮ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটির মোট ১১৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৯৮ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৯৭ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯৪ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮২ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের ৮০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮০ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকার এবং সি পার্ল রিসোর্টের ৭৭ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com