1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

স্মার্ট আধুনিক চুয়াডাঙ্গা গড়তে সবসময় আপনাদের পাশে আছি: রাজ্জাক খান রাজ

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১০.৫৩ পিএম
  • ২৮৬ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময় এবং আলোচনা সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট সদ্য সমাপ্ত নির্বাচনে ফ্রিজ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ।

গতকাল শুক্রবার বিকেলে শহরের কেদারগন্জ আর্দশ স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে মতবিনিময় এবং আলোচনা সভায় চুয়াডাঙ্গা সদর ও পৌর এলাকার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন , দলের সিদ্ধান্ত ও নির্দেশনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, আপনারা ভোটকেন্দ্রে যেয়ে যেভাবে আমাকে অভূতপূর্ন ভোট দিয়ে সমর্থন করেছেন তার জন্য আমি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা বাসীর কাছে আমি চিরঋণী, স্মার্ট ও আধুনিক চুয়াডাঙ্গা গড়তে আমার সহযোগিতার হাত সবসময় থাকবে, চুয়াডাঙ্গাকে একটি মাদকমুক্ত, বেকারমুক্ত, দারিদ্র্যমুক্ত, অশিক্ষার অন্ধকারমুক্ত, উন্নত ও আধুনিক মানের জেলা গড়ার লক্ষ্যে আপনাদের নিয়ে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চায়, চুয়াডাঙ্গা বাসীর সাথে ছিলাম ও মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত চুয়াডাঙ্গা বাসীর উন্নয়নের জন্য কাজ করে যাবো। তৃণমূল নেতাকর্মী ও আপনাদের ত্যাগের বিনিময়ে আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট সোনার বাংলা গড়বো।

মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আলম সরকার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুল রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল।

এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, চুয়াডাঙ্গা জেলা জুয়েলারি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মল্লিক , যুবলীগ কর্মী জীবন আহমেদ শামীম,ফয়সাল বিশ্বাস অন্তর ,মোহাম্মদ টিটু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com