
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সোমবার ( ২৮ মার্চ) সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, ড. মুহাম্মদ সোলায়মান, মো. মিজানুর রহমান ভুঁইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান। সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved