
শরীয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে বৃহস্পতিবার (মার্চ ৩১) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক উপশাখার উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো.মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved