পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ২৪ জানুয়ারি, ২০২৪ তারিখ (বুধবার) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবেনা।