
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেতে পাতিরা এলাকাবাসীর উদ্যোগে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের পাতিরা পুকুরপাড় মার্ঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী।
খিলক্ষেত থানা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও খিলক্ষেত থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোবেল ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কেয়ামত আলী দেওয়ান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved